পিরোজপুরের ইন্দুরকানীতে একই পরিবারের ৩ জনকে অ’জ্ঞা’ন করে ঘরের মূল্যবান মালামাল লু’ট’পা’টে’র অভিযোগ
পিরোজপুরের ইন্দুরকানীতে মো. রুবেল হোসেন নামে একজনকে অপহরণের মামলায় তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় দেন। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াহিদ হাসান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের আশ্রাব আলী ফকিরের ছেলে ইলিয়াছ ফকির (৪৩), তার ভাই আবুল ফকির (৪৬) এবং উপজেলার ইন্দুরকানী গ্রামের আ. ছত্তার খানের ছেলে রুহুল খান (৫০)।
ভুক্তোভোগী রুবেল হোসেন (৩৪) ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের মো. মুনসুর আলীর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ নভেম্বর ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়িয়ার প্রফেসর বাড়ি মসজিদে নামাজ পড়ার সময় ইলিয়াছ ফকির, আবুল ফকির ও রুহুল খান মসজিদে ঢুকে মো. রুবেল হোসেনকে অপহরণ করে নিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন এবং টাকা ছিনিয়ে নেন তারা। পরে মোটরসাইকেলে করে উপজেলার টগড়া ফেরিঘাট এলাকার নদীর পাড়ে নিয়ে তাকে মারধর করেন। এ সময় রুবেলের ডাক-চিৎকারে পাশে থাকা মঠবাড়িয়া থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এলে আসামিরা পালিয়ে যান। ঘটনার আট দিন পর ইন্দুরকানী থানায় একটি অপহরণ মামলা করেন রুবেল।








