পবিত্র মাস রমজানে অতিরিক্ত ইসরায়েলি বিধিনিষেধ সত্ত্বেও পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে দ্বিতীয় জুম্মার নামাজ আদায়ে যেতে সর্বাত্মক চেষ্টা করছেন ফিলিস্তিনিরা; সেখানে পৌঁছাতে তাদের ই’স’রা’য়ে’লি চেকপয়েন্ট অতিক্রম করতে হচ্ছে।

 


প্রতি বছর রমজানে কয়েক লাখ ফিলিস্তিনি পূর্ব জেরুজালেমে যাওয়ার চেষ্টা করেন। তবে কঠোর পারমিট ব্যবস্থা ও জোরদার সামরিক উপস্থিতির কারণে হাজারো মানুষ শহরে প্রবেশ করতে পারছেন না।

 


ই’স’রা’য়ে’লি কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, কেবল ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ, ৫০ বছর বা তার বেশি বয়সী নারী এবং প্রথম শ্রেণির স্বজনের সঙ্গে থাকা ১২ বছরের কম বয়সী শিশুদের আল-আকসায় প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।

 


ফিলিস্তিনিদের অভিযোগ, সেনাবাহিনীর দেয়া পারমিট পাওয়া অত্যন্ত কঠিন। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বিধিনিষেধ আরও ক’ঠো’র হয়েছে বলে তারা দাবি করেছেন।