বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদুত মি. ইয়াও ওয়েন
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় বিরোধীদলীয় নেতার রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দুপুরে এক বিবৃতিতে এ সাক্ষাতের কথা জানায় জামায়াতে ইসলামী বাংলাদেশ। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হওয়ায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সার্বিক সফলতা কামনা করেন চীনা রাষ্ট্রদূত।