বাংলাদেশ

ভোটের দুদিন আগে গেজেট: নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন মুহাম্মদ ইউনূস
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে, ১০ ফেব্রুয়ারি জারি করা এক গেজেটে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য ‘ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন’ বা ভিভিআইপি ঘোষণা করা হয়েছে।
 
ওই গেজেটে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ এর ধারা ২(ক) অনুযায়ী এ মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে তিনি এক বছরের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফের নিরাপত্তা পাবেন।

বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব হলেন সিনিয়র তথ্য কর্মকর্তা আশরোফা ইমদাদ
 
এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইংয়ে যুক্ত হলেন তথ্য ক্যাডারের এক কর্মকর্তা। তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মিজ আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
 
আজ মঙ্গলবার (৩ মার্চ) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নিয়ে প্রেস উইংয়ে মোট সংখ্যা দাঁড়াল ১০ জন।

বাংলাদেশ

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদুত মি. ইয়াও ওয়েন
 
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় বিরোধীদলীয় নেতার রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 
দুপুরে এক বিবৃতিতে এ সাক্ষাতের কথা জানায় জামায়াতে ইসলামী বাংলাদেশ। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হওয়ায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সার্বিক সফলতা কামনা করেন চীনা রাষ্ট্রদূত।

বাংলাদেশ

ভোটের দুদিন আগে গেজেট: নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন মুহাম্মদ ইউনূস
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে, ১০ ফেব্রুয়ারি জারি করা এক গেজেটে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য ‘ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন’ বা ভিভিআইপি ঘোষণা করা হয়েছে।
 
ওই গেজেটে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ এর ধারা ২(ক) অনুযায়ী এ মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে তিনি এক বছরের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফের নিরাপত্তা পাবেন।

বাংলাদেশ

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন।
 
প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

বাংলাদেশ

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি
 
এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন ধ’র্ষ’ণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাজবাড়ী সদর উপজেলার ভবানিপুর এলাকার খালেক প্রামাণিকের ছেলে মো. ফজলুর রহমান।