
মিরো দে আত্রাস’ পডকাস্টে মেসি বলেন, ‘ছোটবেলায় ইংরেজি না শেখাটাই আমার বড় আফসোস। অন্তত পড়াশোনা করতে পারতাম, কিন্তু করিনি। এর জন্য গভীরভাবে অনুতপ্ত। অনেক সময় অসাধারণ ব্যক্তিত্বদের সঙ্গে থেকেছি, কথা বলার সুযোগ ছিল—কিন্তু নিজেকে অর্ধেক অজ্ঞ মনে হয়েছে। তখন ভাবতাম, ‘আমি কী বোকা! সময় নষ্ট করেছি।’ ছোটবেলায় এসব বোঝা যায় না। এখন আমি আমার সন্তানদের বলি—ভালো শিক্ষা নেওয়া, পড়াশোনা করা ও প্রস্তুত থাকা কত গুরুত্বপূর্ণ। তারা যেন সুযোগটা কাজে লাগায়।’